Light Verbs Practice
নিয়ম পড়ুন এবং সরাসরি শূন্যস্থানের ওপরে ক্লিক করে সঠিক শব্দ টাইপ করুন
ইংরেজিতে Verb থেকে Noun-এ রূপান্তর
Delexicalized Verbs বা Light Verbs-এর বিস্তারিত গাইড
ইংরেজিতে অনেক সময় সরাসরি একটি Verb (ক্রিয়া) ব্যবহার না করে, আমরা Have, Take, Give, Make, Do, Get, Pay, Keep, Put, Catch, Cast প্রভৃতি সাধারণ Verb-এর সাথে মূল কাজের Noun form (বিশেষ্য রূপ) ব্যবহার করে থাকি। গ্রামারের ভাষায় এই সাধারণ Verb-গুলোকে Delexicalized Verbs বা Light Verbs বলা হয়। স্পোকেন এবং রিটেন ইংলিশে বাক্যকে আরও স্বাভাবিক, সাবলীল এবং মার্জিত (Native-like) করতে এই নিয়মটি প্রচুর ব্যবহৃত হয়।
গুরুত্বপূর্ণ নোট (Key Insights)
- ১. সরাসরি Verb ব্যবহার করলে বাক্যটি অনেক সময় যান্ত্রিক বা রুক্ষ শোনায়। যেমন: "I will call you"-এর চেয়ে "I will give you a call" শুনতে অনেক বেশি আন্তরিক ও স্বাভাবিক লাগে।
- ২. এই গঠনগুলো (Collocations) আয়ত্ত করলে ইংরেজি লেখার ও বলার মান অনেক উন্নত হয় এবং এটি শিক্ষার্থীদের পরীক্ষার খাতার মান বাড়াতেও দারুণ সাহায্য করে।
সাধারণত খাওয়া, পান করা, বিশ্রাম নেওয়া, স্নান করা বা পারস্পরিক কথোপকথনের ক্ষেত্রে সরাসরি Verb-এর বদলে 'Have + Noun' ব্যবহৃত হয়।
| সরাসরি Verb | Light Verb + Noun | বাংলা অর্থ |
|---|---|---|
| I want to rest. | I want to have a rest. | আমি বিশ্রাম নিতে চাই। |
| Let's chat. | Let's have a chat. | চলো গল্প করি। |
| I will drink. | I will have a drink. | আমি কিছু পান করব। |
➔ We need to a .
➔ She wants to a of the apple.
➔ Let's a in the park.
➔ I usually a at night.
➔ Did you an with him?
কোনো নির্দিষ্ট কাজ করা, সিদ্ধান্ত, ঝুঁকি নেওয়া বা শারীরিক নড়াচড়ার ক্ষেত্রে 'Take' ব্যবহৃত হয় (আমেরিকান ইংরেজিতে have-এর চেয়ে take বেশি প্রচলিত)।
| সরাসরি Verb | Light Verb + Noun | বাংলা অর্থ |
|---|---|---|
| Please look at this. | Please take a look at this. | দয়া করে এটি একবার দেখুন। |
| I need to bathe. | I need to take a bath. | আমার স্নান করা দরকার। |
| Don't risk it. | Don't take a risk. | ঝুঁকি নিও না। |
➔ I will a .
➔ Let's a .
➔ Please a .
➔ You should of your health.
➔ He will a tomorrow.
অন্য কাউকে কোনো কিছু দেওয়া, শব্দ করা বা নির্দিষ্ট কোনো মুখভঙ্গি বা এক্সপ্রেশনের (Facial expression) ক্ষেত্রে সরাসরি Verb-এর জায়গায় 'Give' বসে।
| সরাসরি Verb | Light Verb + Noun | বাংলা অর্থ |
|---|---|---|
| She smiled at me. | She gave me a smile. | সে আমাকে দেখে হাসল। |
| He advised me. | He gave me advice. | সে আমাকে উপদেশ দিল। |
| I will call you. | I will give you a call. | আমি তোমাকে ফোন করব। |
➔ The teacher will a today.
➔ Can you me a ?
➔ He us a .
➔ The baby a loud .
➔ Let me it a .
নতুন কিছু তৈরি করা, মানসিক সিদ্ধান্ত নেওয়া, সুনির্দিষ্ট পরিকল্পনা বা কোনো মন্তব্য/কথা বলার ক্ষেত্রে 'Make' বসে।
| সরাসরি Verb | Light Verb + Noun | বাংলা অর্থ |
|---|---|---|
| We must decide now. | We must make a decision now. | আমাদের এখনই সিদ্ধান্ত নিতে হবে। |
| Did he suggest anything? | Did he make a suggestion? | সে কি কোনো প্রস্তাব দিয়েছে? |
| I will not promise. | I will not make a promise. | আমি কোনো প্রতিশ্রুতি দেব না। |
➔ Don't a .
➔ I a .
➔ They are a .
➔ He didn't an .
➔ You need to a .
বাড়ি বা অফিসের নিয়মিত কোনো কাজ, পরিষ্কার-পরিচ্ছন্নতা, পড়াশোনা বা গবেষণামূলক কাজের ক্ষেত্রে 'Do' ব্যবহৃত হয়। এগুলোর ক্ষেত্রে সাধারণত Noun-এর সাথে 'the' বা '-ing' যুক্ত থাকে।
| সরাসরি Verb | Light Verb + Noun | বাংলা অর্থ |
|---|---|---|
| I shop on Sundays. | I do the shopping on Sundays. | আমি রবিবার কেনাকাটা করি। |
| He is researching. | He is doing research. | সে গবেষণা করছে। |
| Who will cook? | Who will do the cooking? | কে রান্না করবে? |
➔ Have you your yet?
➔ I will the .
➔ He in Kolkata.
➔ She the on Sundays.
➔ Please me a .
কোনো কিছু অর্জন করা বা পাওয়া, অবস্থার পরিবর্তন হওয়া বা নির্দিষ্ট আবেগ/অনুভূতি প্রকাশের ক্ষেত্রে 'Get' ব্যবহার করা হয়।
| সরাসরি Verb | Light Verb + Noun | বাংলা অর্থ |
|---|---|---|
| I permit you to go. | You get permission to go. | তুমি যাওয়ার অনুমতি পেলে। |
| He shocked me. | I got a shock. | আমি আচমকা ভয় পেয়েছিলাম। |
| Did they invite you? | Did you get an invitation? | তুমি কি আমন্ত্রণ পেয়েছিলে? |
➔ We last month.
➔ He very quickly.
➔ I a yesterday!
➔ She a by the sound.
➔ Did you a from her?
কারো প্রতি মনোযোগ দেওয়া, সম্মান বা শ্রদ্ধা প্রদর্শন করা কিংবা সৌজন্যমূলক সাক্ষাৎ করতে যাওয়ার ক্ষেত্রে 'Pay' ব্যবহৃত হয়।
| সরাসরি Verb | Light Verb + Noun | বাংলা অর্থ |
|---|---|---|
| I will visit him tomorrow. | I will pay a visit to him tomorrow. | আমি কাল তার সাথে দেখা করতে যাব। |
| Please focus/listen. | Please pay attention. | অনুগ্রহ করে মনোযোগ দিন। |
| We respect the elders. | We pay respect to the elders. | আমরা বয়োজ্যাষ্ঠদের সম্মান জানাই। |
➔ She a .
➔ We a to the heroes.
➔ You have to the for the mistake.
➔ He a for speeding.
➔ Please to my words.
কোনো অবস্থা বজায় রাখা, শান্ত থাকা বা কিছু লুকিয়ে রাখার ক্ষেত্রে 'Keep + Noun/Adjective' ব্যবহৃত হয়।
| সরাসরি Verb | Light Verb + Noun | বাংলা অর্থ |
|---|---|---|
| I will promise you. | I will keep my promise. | আমি আমার কথা রাখব। |
| We record the data. | We keep a record of the data. | আমরা তথ্যের হিসেব রাখি। |
| Please watch him. | Please keep an eye on him. | দয়া করে তার ওপর নজর রাখুন। |
➔ Please in the library.
➔ Can you a ?
➔ I a daily.
➔ We should in with old friends.
➔ He during the crisis.
কারো ওপর চাপ সৃষ্টি করা, কাউকে দোষারোপ করা বা কোনো চলমান বিষয়ে ইতি টানার ক্ষেত্রে 'Put' ব্যবহৃত হয়।
| সরাসরি Verb | Light Verb + Noun | বাংলা অর্থ |
|---|---|---|
| Don't pressurize him. | Don't put pressure on him. | তার ওপর চাপ সৃষ্টি করো না। |
| They blamed me. | They put the blame on me. | তারা আমার ঘাড়ে দোষ চাপিয়েছিল। |
| We must stop this. | We must put a stop to this. | আমাদের অবশ্যই এর অবসান ঘটাতে হবে। |
➔ They must an to the violence.
➔ He on daily practice.
➔ The government a on the imported goods.
➔ We need to the theory into .
➔ I in him completely.
হঠাৎ চোখের সামনে কিছু পড়া বা দেখা, কারো দৃষ্টি আকর্ষণ করা বা কোনো ঠান্ডা/অসুখে আক্রান্ত হওয়ার ক্ষেত্রে 'Catch' ব্যবহার করা হয়।
| সরাসরি Verb | Light Verb + Noun | বাংলা অর্থ |
|---|---|---|
| I saw her briefly. | I caught a glimpse of her. | আমি তাকে এক ঝলক দেখেছিলাম। |
| The sign attracted me. | The sign caught my attention. | সাইনবোর্ডটি আমার দৃষ্টি আকর্ষণ করেছিল। |
| I got cold in winter. | I caught a cold in winter. | শীতকালে আমার ঠান্ডা লেগেছে। |
➔ The dry leaves easily.
➔ I need to the at 8 AM.
➔ He the last winter.
➔ The police the .
➔ Her red dress my .
কোনো কিছুর দিকে চটজলদি তাকানো (দৃষ্টি নিক্ষেপ), ভোট দেওয়া বা কোনো বিষয়ে সন্দেহ প্রকাশ করার মতো সুনির্দিষ্ট ক্ষেত্রে 'Cast' ব্যবহৃত হয়।
| সরাসরি Verb | Light Verb + Noun | বাংলা অর্থ |
|---|---|---|
| He glanced at the book. | He cast a glance at the book. | সে বইটির দিকে একবার চোখ বোলাল। |
| Everyone must vote. | Everyone must cast their vote. | সবাইকে অবশ্যই ভোট দিতে হবে। |
| I doubt his story. | I cast doubt on his story. | আমি তার গল্পে সন্দেহ প্রকাশ করছি। |
➔ The tree a over us.
➔ The witch a on the prince.
➔ The fire a in the dark room.
➔ She a towards the window.
➔ The clouds a over the city.

No comments:
Post a Comment